প্রাইভেসি পলিসি
আমরা আপনার ব্যক্তিগত তথ্য অত্যন্ত সিরিয়াসলি নেই। নিচে আমাদের নীতি বর্ণনা করা হলো:
-
কী কী তথ্য নিই:
অর্ডার ফর্ম পূরণের সময় আমরা আপনার নাম, মোবাইল নম্বর ও ঠিকানা সংগ্রহ করি। এটি শুধুমাত্র বই ডেলিভারি ও প্রয়োজনে আপনার সাথে যোগাযোগের জন্য। -
তথ্য কোথায় রাখি:
অর্ডারটি ডেলিভারি সম্পন্ন হওয়ার পরপরই আমরা আপনার সকল তথ্য স্থায়ীভাবে ডিলিট করে দিই। আমাদের সার্ভারে কোনো কাস্টমারের ব্যক্তিগত ডাটা জমা থাকে না। -
তথ্যের ব্যবহার:
-
শুধুমাত্র বই পৌঁছে দেওয়ার প্রয়োজনে এই তথ্য ব্যবহার করা হয়।
-
কোনো তৃতীয় পক্ষের সাথে তথ্য শেয়ার করা হয় না।
-
মার্কেটিং বা প্রমোশনাল কোনো মেসেজ পাঠানো হয় না।
-
-
আপনার অধিকার:
আপনি চাইলে অর্ডার করার সময় আমাদের বলতে পারেন যে ডেলিভারির পর সাথে সাথে ডাটা মুছে ফেলতে – আমরা ইতিমধ্যেই তা করে থাকি। কোনো তথ্য সংরক্ষণের প্রয়োজন আমাদের নেই। -
নিরাপত্তা:
অর্ডার ফর্মটি SSL এনক্রিপ্টেড সংযোগে কাজ করে। তথ্য আদান-প্রদানের সময় কেউ তা দেখতে পায় না।
📌 মোটকথা: অর্ডার ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার নাম, ফোন, ঠিকানা আমাদের সিস্টেম থেকে সম্পূর্ণ মুছে ফেলা হয়। ভবিষ্যতে কোনো রেকর্ড রাখা হয় না।