এমন একটা সময় ছিল যখন মানুষ কম্পিউটার বলে কিছু একটা আসতে পারে তা চিন্তাও করতে পারত না। কারণ বর্তমান বিশ্বে কম্পিউটার বিকল্প নেই। সবক্ষেত্রেই কম্পিউটারের ব্যবহার লক্ষণীয়। ঘরের কাজ থেকে শুরু করে মহাকাশ, ব্যবসায়িক, বৈজ্ঞানিক, চিকিৎসা, গৃহস্থলী কাজ, ঘরে বসে পৃথিবীর যে কোন জায়গায় চাকুরী করা ইত্যাদি নানা ক্ষেত্রে এর ব্যবহার অপরিসীম। সর্বোপরি যোগাযোগ ক্ষেত্রে এটি এনেছে অভাবনীয় বিপ্লব। কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার বিভিন্ন কাজ মানুষের জীবন যাত্রা দিন দিন আরও সহজ ও ঝামেলা মুক্ত করছে। তাই তথ্য প্রযুক্তিতে/কম্পিউটারের প্রশিক্ষণ বা কম্পিউটার প্রোগ্রামের দক্ষতা অর্জনের বিকল্প নেই। কম্পিউটারে আগ্রহ না হলে ভবিষ্যতের জন্য প্রযুক্তি নিরক্ষর হয়ে থাকতে হবে, যা একটি বড় ধরনের অভিশাপ। যেহেতু কম্পিউটার কর্মক্ষেত্রে, যাতায়াত, শিক্ষা, চিকিৎসা, বৈজ্ঞানিক কর্মকান্ডসহ প্রায় সকল ক্ষেত্রেই এটি আবশ্যিক সেহেতু এটি থেকে যে ব্যক্তি বে-খবর থাকবে সে ব্যক্তি ক্ষতিগ্রস্থ হবে। কম্পিউটার অনেকেই প্রশিক্ষণ গ্রহণ করে পরে তা ভূলে যায়। কিন্তু প্রথমেই ভালভাবে প্রয়োজন মনে করে ও প্রয়োজনীয় বিভিন্ন কাজ করে নিলে ভূলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সহজে ভূলে না যেতে নীও আইটিতে ৩টি পদ্ধতিতে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয় (১) ছাত্র/ছাত্রী ⇄ শিক্ষক, (২) ছাত্র/ছাত্রী ⇄ ট্রেনিং বই, (৩) ছাত্র/ছাত্রী ⇄ ট্রেনিং এ্যাপ্স। তাছাড়া ৫০টির বেশি ব্যবহারিক ৮০টির বেশি সর্টকাট প্রশিক্ষণ সময়ে শিখানো হয়। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ব্যক্তিগত সর্বোচ্চ ১০টি কাজ নিজে করে প্রিন্ট করে নেওয়ার সুবিধা নীও আইটিতে রয়েছে। কম্পিউটার প্রশিক্ষণ আরও সহজ ও আনন্দদায়ক করার জন্য প্রতি নিয়ত গবেষণা অব্যহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই কম্পিউটার ট্রেনিং বই। তাই কম্পিউটার প্রতিটি মানুষের জন্য আরও সহজ ও আনন্দদায়ক করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।