প্রশিক্ষনার্থীদের সার্ভার পরিচিতি

প্রিয় আইটি প্রশিক্ষনার্থী

আস্সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ;  আশা করি ভাল আছেন। নীও আইটি একাডেমী উল্লাপাড়ায় এক ভিন্নধর্মী সহজে ও আনন্দের সহিত কার্যকরী কম্পিউটার ট্রেনিং ও অভিজ্ঞ আইটি বিশেষজ্ঞ এবং দক্ষ জনবল তৈরী করার জন্য মাল্টিমিডিয়া ক্লাসে দায়িত্বরত শিক্ষকের কাছ থেকে বাস্তব প্রশিক্ষণসহ অনলাইন সার্ভারে চিত্র ভিত্তিক ও সহজবোধ্য সিস্টেমের ব্যবহার করেছে। এটি ব্যবহার করে আপনি প্রতিদিনের যে ক্লাস রয়েছে তা সম্পর্কে  অবহিত হতে পারবেন  এবং এখান থেকে সম্পুর্ণ  বুঝে নিতে পারবেন এবং এখানে প্রতিদিনের বাড়ির কাজ যা পরের ক্লাস ১ (এক) জন উপস্থাপন করবে। 

প্রশ্নঃ এই সার্ভার আমার কম্পিউটার প্রশিক্ষণকে কিভাবে সহজ ও আনন্দ দায়ক  করবে ?

উত্তরঃ  সার্ভারে সব গুলো ক্লাস সু-সৃংখলভাবে ও ছবিসহ সহজ ভাষায় দেয়া থাকার কারণে আপনি সহজে একাধিকবার বুঝে নিতে পারবেন এবং কাজটি আরও কত ধরনে উপায়ে করা যায়, যেমন- কি বোর্ডের কমান্ড কি, সর্টকার্ট কি, ইত্যাদি ভাবে আপনি সহজে ও আনন্দদায়ক ভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।

প্রশ্নঃ আমি ক্লাস বুঝতে না পারলে বা ভাল না লাগলে কি করব?

উত্তরঃ  আপনি যদি শ্রেণি শিক্ষকের কাছ থেকে ক্লাস বুঝতে না পারেন তাহলে সার্ভারে যে ভাবে দেয়া আছে শিক্ষকে ক্লাসটি সার্ভার অনুযায়ী বুঝিয়ে দিতে বলুন, আপনি একবার সার্ভার অনুযায়ী বুঝে নিলে বা সার্ভার ক্লাস গুলো কিভাবে দেয়া আছে তা বুঝতে পারলে পরবর্তীতে ক্লাসগুলো সহজে বুঝতে পারবেন। এতেও কাজ না হলে সার্ভারে ক্লাসের নিজে একটি কমেন্ট বা মন্তব্য লেখার বক্স আছে সেখানে আপনি কোনটি বুঝতে পারেন নাই এবং কেন তা লিখে সেন্ড করুন পরিচালক আপনার সমস্যা সমাধান করবে, ইনশাআল্লাহ্।

প্রশ্নঃ সর্বমোট ক্লাস কয়টি, কি কি প্রোগ্রাম শিখতে পারব এবং কি ধরনের কাজে আমি অভিজ্ঞতা অর্জন করতে পারব।

উত্তরঃ  সর্বমোট ক্লাস- ৮০টি, যেমন- (১) পরিচিতি-০১টি, (১.১) ইংরেজী টাইপ- ৩টি, (২) বাংলা টাইপ-৫টি, (৩) এম.এম. ওয়ার্ড-২৬টি, (৪) এম.এস এক্সেল- ৮টি, (৫) এম.এস পাওয়ার পয়েন্ট, ৫টি, (৬) এম.এস একসেস-৫টি, (৭) এডোব ফটোশপ-৮টি, (৮) এডোব ইমেজ রেডি-৩টি,  (৯) মাল্টিমিডিয়া-৫টি, (১০) ইন্টারনেট ব্রাউজিং-৭টি, (১১) ডাটাবেজ প্রোগ্রামিং- ৪টি ক্লাস, সর্ব মোট= ৮০টি ক্লাস।  আমরা ৮০টি ক্লাস মনোযোগ সহকারী ও সম্পুর্ণ প্রশিক্ষণ গ্রহণ করলে যে কোন সরকারী-বেসরকারী ও ব্যক্তিগত প্রতিষ্ঠানে লেখালেখি ও বিভিন্ন ফরমেট তৈরী, জটিল ও কঠিন হিসাব নিকাস সহজে প্রস্তুত , যে কোন তথ্য সহজে উপস্থাপন করে বুঝানো, সুত্র ও শর্ত  প্রয়োগ করে ডাটা এন্টির ফরম তৈরী ও ব্যবস্থাপনা, ছবির বিভিন্ন কাজ, ভিডিও তৈরী, কম্পিউটার প্রাথমিক ট্রাবল সুটিং, ইন্টারনেট সম্পর্কে বিস্তাতির ধারণা, চাকুরীর বাজারে প্রবেশ ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে বায়োডাটা প্রদান ও জব রেজিষ্ট্রেশন করা এবং ভাল অবস্থানে পৌছানোর সব বিষয়ে অবহিত হওয়া।

প্রশ্নঃ এখানে প্রশিক্ষণার্থী হিসেবে আমার দায়িত্ব কি?

উত্তরঃ  এখানে প্রশিক্ষণার্থী হিসেবে আপনার দায়িত্ব হলো যেহেতু আপনি নির্দিষ্ট সময়ের জন্য এখানে ভর্তি হয়েছে একটি নির্দিষ্ট সেশনে সেহেতু আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যেমে এটি সম্পূর্ণ করতে হবে অন্যথায় পরবর্তীতে আপনি এই রকম ‍সুযোগ-সুবিধা, সময় বা অর্থনৈতিক সুবিধা না  এটাই স্বাভাবিক । তাই বার-বার প্রশিক্ষণ গ্রহন করার কথা না ভেবে আপনি প্রতিটি ক্লাস বুঝে নিয়ে বার-বার অনুশিলন করলে এবং পড়া লেখার ন্যায় এটিও খুবই গুরুত্বপূর্ণ  এমন ভাবে যে ব্যবহারিক কাজ গুলো আছে তা নিজের মনে করে ও পরবর্তীতে কাজে লাগবে অনুভব করে কাজ গুলো শিখুন, প্রয়োজনে আদায় করে নিন।

“আপনার জীবনের সুখ ও শান্তি

ও সার্বিক উন্নতি কামনা করে শেষ করছি।”